ঠান্ডা লাগছে? ওদেরও লাগছে...
গত রোজার ঈদে একটি উদ্যোগ গ্রহণ করেছিল
মঠবাড়িয়া প্রতিদিন। দুস্থদের মাঝে ঈদকাপড় ও ঈদসামগ্রী বিতরণের। বলতে দ্বিধা নেই, সেই
আয়োজনে আমরা যতটা সাড়া পাব বলে ভেবেছিলাম তা পাইনি। তবুও আমরা সেদিন ২০ জন
অতিদরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছিলাম ঈদকাপড় এবং ঈদসামগ্রী। এ ছাড়া অসহায়
পরিবারের একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানের খরচ হিসেবে আমরা তাৎক্ষণিকভাবে তিন হাজার
টাকা অর্থসাহায্য করেছিলাম। এসব ‘ব্যর্থ’ উদ্যোগের পরে আমরা
ভেবেছিলাম, আর কখনও মঠবাড়িয়া প্রতিদিন এ ধরনের উদ্যোগ হাতে নেবে না। শুধু সংবাদ
পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে মঠবাড়িয়া প্রতিদিন।
কিন্তু আমরা আবারও চিন্তায় পরিবর্তন
এনেছি। উপকূলীয় কিছু শীতার্ত মানুষের হাতে আমরা শীতব্স্ত্র তুলে দিতে চাই। আপনিও
যুক্ত হতে পারেন এই উদ্যোগের সঙ্গে। গরিব শীতার্তদের জন্য নতুন কম্বল কেনার জন্য
অর্থসাহায্য পাঠাতে পারেন
আমাদের কাছে। আমরা আপনার সাহায্যটুকু একজন অতিদরিদ্র মানুষের হাতে পৌঁছে দেব।
যারা বিদেশে থাকেন, তারাও আমাদের এই উদ্যোগের সাথে
যুক্ত হতে পারেন। কেউ সাহায্য পাঠাতে চাইলে নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ
করতে পারেন। অথবা আমাদের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে
ফোন করে জানাতে পারেন। টাকা
পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রাপ্তিস্বীকার করব এই লেখার নিচে।
মঠবাড়িয়া প্রতিদিনের বিকাশ নম্বর :
01828165888
এ ছাড়া যোগাযোগ করতে পারেন : জহিরুল ইসলাম : 01552385434; আবদুস সালাম আজাদী : 01714903360; মোঃ জিল্লুর রহমান : 01711981235; দেবদাস মজুমদার : 01712585901; মেহেদী হাসান : 01711908285; শাকিল আহমেদ : 01729438822; মনোতোষ হাওলাদার : 01736223383
(বরগুনা); খালিদ আবু : 01716433929 (পিরোজপুর); অমিত বনিক অপু : 01740590000
(ঝালকাঠি); শফিকুল ইসলাম মিলন : 01711381943
(ভাণ্ডারিয়া)।
