বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের
মঠবাড়িয়ায় গত ২১শে ডিসেম্বর রবিবার অতিদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল
মঠবাড়িয়া প্রতিদিনের দুস্থ সহায়তা তহবিলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ
চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফ উল হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম
মাতুব্বর ও যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ মঠবাড়িয়া প্রতিদিনের পক্ষ থেকে দুস্থদের
হাতে কম্বল তুলে দেন। সাবেক পৌর কমিশনার মো. জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবদুস
সালাম আজাদী, মঠবাড়িয়া প্রতিদিনের সম্পাদক জহিরুল ইসলাম ও বিভিন্ন পত্রিকার স্থানীয়
প্রতিনিধিবৃন্দ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ১০০ জন অতিদরিদ্র মানুষের
মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, মঠবাড়িয়ার প্রথম
অনলাইন সংবাদপত্র মঠবাড়িয়া প্রতিদিনের আহ্বানে ও প্রবাসী মঠবাড়িয়াবাসীসহ মঠবাড়িয়া প্রতিদিনের
পাঠকরা এই মানবিক সহায়তায় এগিয়ে আসেন। তাদের প্রেরিত অর্থ ও সংবাদপত্রটির নিজস্ব তহবিল
থেকে এই সহায়তা দেওয়া হয়। এর আগে গত ঈদে মঠবাড়িয়া প্রতিদিনের উদ্যোগে অতিদরিদ্র মানুষের
মাঝে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
