পৃষ্ঠাসমূহ

বিভাগসমূহ

হাত বাড়িয়ে দিন : পাঠকদের প্রতি সম্পাদকের বিনীত অনুরোধ

উপকূলীয় এলাকার গরিব-দুস্থ মানুষের সহায়তার উদ্দেশ্যে মঠবাড়িয়া প্রতিদিন একটি দুস্থ সহায়তা তহবিল গঠন করে গত বছরের এই সময়ে। গত ঈদুল ফিতরের আগে পাঠকদের সহায়তায় মঠবাড়িয়ার কিছু অতিদরিদ্র মানুষের হাতে তুলে দেয়া হয় শাড়ি, লুঙ্গি, ছোটদের জামাকাপড়, সেমাই, চিনি, গুঁড়োদুধ, মসলা ইত্যাদি। পরবর্তীতে গত ডিসেম্বরে একশজন শীতার্ত গরিব মানুষের মাঝে বিতরণ করা হয় কম্বল। প্রিয় পাঠক, আবারও এসেছে খুশির ঈদ। এই খুশির দিনে কিছু চিরদুঃখীর মুখে আমরা হাসি ফুটিয়ে তুলতে চাই। আর এজন্য প্রতিবারের মতো এবারও আপনাদের সহায়তা কামনা করছি। সহায়তা পাঠানোর নিয়ম-কানুন নিচে তুলে ধরা হল।

১। যে-কেউ এই তহবিলে যে-কোনো পরিমাণ অর্থ পাঠাতে পারবেন।

২। তহবিলের আয়-ব্যয়ের প্রতিটি হিসাব মঠবাড়িয়া প্রতিদিনে এবং ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।

৩। শুধু গরিব অসহায় লোকদের সহায়তায় এই ফান্ডের অর্থ ব্যয় করা যাবে। এই অর্থ থেকে সাহায্য প্রদান উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের অর্থ বহন করা হবে না। যেমন, ব্যানার লেখা, কর্মীদের যাতায়াত বা মোড়কজাত করা বা এ ধরনের অন্য কিছু।
৪। সম্পাদকের অনুমোদিত মঠবাড়িয়া প্রতিদিনের প্রতিনিধিসহ পাঠকদের মধ্যে কেউ চাইলে সাহায্য প্রদানের সময় উপস্থিত থাকতে পারবেন।
৫। এই লেখাটির নিচের অংশে প্রাপ্ত অর্থের পরিমাণ প্রদানকারীর নামসহ উল্লেখ থাকবে। কেউ চাইলে নাম উহ্য রাখতে পারবেন। তবে তার প্রদানকৃত অর্থের হিসাব এখানে প্রদান করা হবে। এই লেখাটির লিঙ্ক সব সময় মঠবাড়িয়া প্রতিদিনের প্রথম পাতায় প্রদর্শিত হবে। ফেসবুকেও লিঙ্কটি নিয়মিত শেয়ার করা হবে।
সাহায্য পাঠাতে পারবেন এই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে : জহিরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং-০৪৯৩৪০০১৩৭৭, ব্যাংক এশিয়া, পল্টন ব্রাঞ্চ, ঢাকা, বাংলাদেশ। অথবা, ০১৮২৮১৬৫৮৮৮ নম্বরে বিকাশ করে। অর্থ পাঠানোর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে ফোন করলে, মেসেজ বা মেইল পাঠালে অ্যাকাউন্ট চেক করে প্রাপ্তিস্বীকার এবং পাঠকদেরকে জানিয়ে দেয়া হবে। এ সংক্রান্ত যোগাযোগের মোবাইল নম্বর : ০১৮২৮১৬৫৮৮৮। ইমেইল : mathbariaprotidin@gmail.com.