পৃষ্ঠাসমূহ

বিভাগসমূহ

মঠবাড়িয়া প্রতিদের উদ্যোগে দরিদ্রদের ‍মাঝে ঈদবস্ত্র বিতরণ

শাকিল আহমেদ ও এস এম আকাশ : ঈদ মানে আনন্দঈদ মানে খুশিঅসহায় ও দরিদ্রদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মঠবাড়িয়ার প্রথম অনলাইন সংবাদপত্র মঠবাড়িয়া প্রতিনিদিন-এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছেবৃহস্পতিবার সকালে মঠবাড়িয়াস্থ নিজস্ব কার্যালয়ে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রতিনিদিনের প্রকাশক ও সম্পাদক জহিরুল ইসলাম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, দৈনিক সমকালের কাঁঠালিয়া প্রতিনিধি ফারুক হোসেন খান, মুক্তিযোদ্ধা নারায়ণ কাঞ্জিলাল বাবুল ঠাকুর, সাংবাদিক একেএম ফয়সাল প্রিন্স, রোকনুজ্জামান শরীফ, মেহেদী হাসান, শিবাজী মজুমদার শিবু, ইসরাত জাহান মমতাজ, নজরুল ইসলাম মামুন প্রমুখ
মঠবাড়িয়া প্রতিদিনের সম্পাদক জহিরুল ইসলাম জানান, উপকূলীয় অসহায় ও হতদরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৬০ জন নারী-পুরুষ-শিশুর মাঝে শাড়ি-লুঙ্গিসহ নগদ অর্থ প্রদান করা হয়েছেতিনি জানান, মঠবাড়িয়া প্রতিদিনের পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের পাঠানো অর্থ ও নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে

হাত বাড়িয়ে দিন : পাঠকদের প্রতি সম্পাদকের বিনীত অনুরোধ

উপকূলীয় এলাকার গরিব-দুস্থ মানুষের সহায়তার উদ্দেশ্যে মঠবাড়িয়া প্রতিদিন একটি দুস্থ সহায়তা তহবিল গঠন করে গত বছরের এই সময়ে। গত ঈদুল ফিতরের আগে পাঠকদের সহায়তায় মঠবাড়িয়ার কিছু অতিদরিদ্র মানুষের হাতে তুলে দেয়া হয় শাড়ি, লুঙ্গি, ছোটদের জামাকাপড়, সেমাই, চিনি, গুঁড়োদুধ, মসলা ইত্যাদি। পরবর্তীতে গত ডিসেম্বরে একশজন শীতার্ত গরিব মানুষের মাঝে বিতরণ করা হয় কম্বল। প্রিয় পাঠক, আবারও এসেছে খুশির ঈদ। এই খুশির দিনে কিছু চিরদুঃখীর মুখে আমরা হাসি ফুটিয়ে তুলতে চাই। আর এজন্য প্রতিবারের মতো এবারও আপনাদের সহায়তা কামনা করছি। সহায়তা পাঠানোর নিয়ম-কানুন নিচে তুলে ধরা হল।

১। যে-কেউ এই তহবিলে যে-কোনো পরিমাণ অর্থ পাঠাতে পারবেন।

২। তহবিলের আয়-ব্যয়ের প্রতিটি হিসাব মঠবাড়িয়া প্রতিদিনে এবং ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।

৩। শুধু গরিব অসহায় লোকদের সহায়তায় এই ফান্ডের অর্থ ব্যয় করা যাবে। এই অর্থ থেকে সাহায্য প্রদান উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের অর্থ বহন করা হবে না। যেমন, ব্যানার লেখা, কর্মীদের যাতায়াত বা মোড়কজাত করা বা এ ধরনের অন্য কিছু।

কম্বল বিতরণ : প্রাসঙ্গিক কথা

জহিরুল ইসলাম : গত ২১শে ডিসেম্বর রবিবার মঠবাড়িয়া প্রতিদিন দুস্থ সহায়তা তহবিলের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০০ জন অতিদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এর আগে মঠবাড়িয়া প্রতিদিনের পাঠকদের প্রতি দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে জনাব নাসির উদ্দিন, জিয়ানগর, পিরোজপুর, মোঃ আনছার উদ্দিন, চেয়ারম্যান, এভারগ্রিন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মো. মিজানুর রহমান নয়ন, সিনিয়র প্রভাষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা, মোহাম্মদ সেলিম, সৌদি প্রবাসী মঠবাড়িয়াবাসী, ইসরাত জাহান মমতাজ, জিডিআরসি, মঠবাড়িয়া, নাম প্রকাশে অনিচ্ছুক, আমড়াগাছিয়া, ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ মিঠু, মঠবাড়িয়ামোঃ আলতাফ হোসেন ফরাজী, প্রবাসী মঠবাড়িয়াবাসী অর্থ সহায়তা পাঠান। সর্বমোট ১৩ হাজার ৭৯৩ টাকা।
১৩ হাজার ৭৯৩ টাকার বিপরীতে ১০০টি কম্বল কেনা হয় ১৭,০০০ টাকায়। মঠবাড়িয়া পর্যন্ত সেগুলো পৌঁছাতে কুলি, সদরঘাট, লঞ্চভাড়া, তুষখালী ঘাট ও ভ্যানগাড়ি ভাড়া বাবদ আরও ৮৫০ টাকা খরচ হয় (কোনো লোকের যাতায়াত খরচ এখানে অন্তর্ভুক্ত করা হয়নি )। ৪০৫৭ টাকা মঠবাড়িয়া প্রতিদিনের তহবিল থেকে খরচ করা হয়।

মঠবাড়িয়া প্রতিদিনের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২১শে ডিসেম্বর রবিবার অতিদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মঠবাড়িয়া প্রতিদিনের দুস্থ সহায়তা তহবিলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফ উল হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর ও যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ মঠবাড়িয়া প্রতিদিনের পক্ষ থেকে দুস্থদের হাতে কম্বল তুলে দেন। সাবেক পৌর কমিশনার মো. জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, মঠবাড়িয়া প্রতিদিনের সম্পাদক জহিরুল ইসলাম ও বিভিন্ন পত্রিকার স্থানীয় প্রতিনিধিবৃন্দ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ১০০ জন অতিদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
উল্লেখ্য, মঠবাড়িয়ার প্রথম অনলাইন সংবাদপত্র মঠবাড়িয়া প্রতিদিনের আহ্বানে ও প্রবাসী মঠবাড়িয়াবাসীসহ মঠবাড়িয়া প্রতিদিনের পাঠকরা এই মানবিক সহায়তায় এগিয়ে আসেন। তাদের প্রেরিত অর্থ ও সংবাদপত্রটির নিজস্ব তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়। এর আগে গত ঈদে মঠবাড়িয়া প্রতিদিনের উদ্যোগে অতিদরিদ্র মানুষের মাঝে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আসুন শীতার্তদের পাশে দাঁড়াই

আবহাওয়া অফিস বলেছে, ডিসেম্বরেই ধেয়ে আসছে দু-দুটি শৈত্যপ্রবাহ। তীব্র এই শীতের রাতে অনেকেই একটু ওমের অভাবে ঘুমাতে পারবে না। ঠাণ্ডায় অনেক বৃদ্ধ এবং শিশু আক্রান্ত হবে নিউমোনিয়ায়, কোল্ড ডায়রিয়ায়। মানুষ হিসেবে এসব অভাবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। উপকূলীয় কিছু শীতার্ত মানুষের হাতে শীতব্স্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে মঠবাড়িয়া প্রতিদিনআপনিও যুক্ত হতে পারেন এই উদ্যোগের সঙ্গেগরিব শীতার্তদের জন্য নতুন কম্বল কেনার জন্য অর্থসাহায্য পাঠাতে পারেন আমাদের কাছেআমরা আপনার সাহায্যটুকু একজন অতিদরিদ্র মানুষের হাতে পৌঁছে দেব 
যারা বিদেশে থাকেন, তারাও আমাদের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পারেন কেউ সাহায্য পাঠাতে চাইলে নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেনঅথবা আমাদের বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রাপ্তিস্বীকার করব এই লেখার নিচের অংশে 
মঠবাড়িয়া প্রতিদিনের বিকাশ নম্বর : 01828165888

একটি ব্যর্থ আয়োজনের পরে আরও একটি উদ্যোগ!

ঠান্ডা লাগছে? ওদেরও লাগছে...
গত রোজার ঈদে একটি উদ্যোগ গ্রহণ করেছিল মঠবাড়িয়া প্রতিদিন। দুস্থদের মাঝে ঈদকাপড় ও ঈদসামগ্রী বিতরণের। বলতে দ্বিধা নেই, সেই আয়োজনে আমরা যতটা সাড়া পাব বলে ভেবেছিলাম তা পাইনি। তবুও আমরা সেদিন ২০ জন অতিদরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছিলাম ঈদকাপড় এবং ঈদসামগ্রী। এ ছাড়া অসহায় পরিবারের একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানের খরচ হিসেবে আমরা তাৎক্ষণিকভাবে তিন হাজার টাকা অর্থসাহায্য করেছিলাম। এসব ব্যর্থ উদ্যোগের পরে আমরা ভেবেছিলাম, আর কখনও মঠবাড়িয়া প্রতিদিন এ ধরনের উদ্যোগ হাতে নেবে না। শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে মঠবাড়িয়া প্রতিদিন।
কিন্তু আমরা আবারও চিন্তায় পরিবর্তন এনেছি। উপকূলীয় কিছু শীতার্ত মানুষের হাতে আমরা শীতব্স্ত্র তুলে দিতে চাই। আপনিও যুক্ত হতে পারেন এই উদ্যোগের সঙ্গে। গরিব শীতার্তদের জন্য নতুন কম্বল কেনার জন্য অর্থসাহায্য পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা আপনার সাহায্যটুকু একজন অতিদরিদ্র মানুষের হাতে পৌঁছে দেব।
যারা বিদেশে থাকেন, তারাও আমাদের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পারেন কেউ সাহায্য পাঠাতে চাইলে নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেনঅথবা আমাদের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে ফোন করে জানাতে পারেন টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রাপ্তিস্বীকার করব এই লেখার নিচে।
মঠবাড়িয়া প্রতিদিনের বিকাশ নম্বর : 01828165888
এ ছাড়া যোগাযোগ করতে পারেন : জহিরুল ইসলাম : 01552385434; আবদুস সালাম আজাদী : 01714903360; মোঃ জিল্লুর রহমান : 01711981235; দেবদাস মজুমদার : 01712585901; মেহেদী হাসান : 01711908285; শাকিল আহমেদ :  01729438822; মনোতোষ হাওলাদার : 01736223383 (বরগুনা); খালিদ আবু : 01716433929 (পিরোজপুর); অমিত বনিক অপু : 01740590000 (ঝালকাঠি); শফিকুল ইসলাম মিলন : 01711381943 (ভাণ্ডারিয়া)।
দুস্থ কল্যাণ তহবিল : নতুন কাপুড়ে ঈদ করমু, খুব খুশি অইলাম…

দেবদাস মজুমদার : অশীতিপর বৃদ্ধা বিধবা গোলাপী বেগম দুই চোখে কিছুই দেখতে পান না। দৃষ্টিশক্তিহীন গোলাপীর জীবনযাত্রা চরম দারিদ্র্যক্লিষ্ট। ভিক্ষার ওপরই জীবন চলে। মেয়ের হাত ধরে দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন চালান গোলাপী। ঈদের আনন্দ কোনো দিনই স্পর্শ করে না এই বৃদ্ধাকে। ঈদে নতুন কাপড় শেষ কবে পরেছিলেন মনে পড়ে না তার। ঈদের দিন নিজের ঘরে সেমাই-ফিরনি রান্না করার কথা তার চিন্তায়ও ছিল না। তাই ঈদ এই বৃদ্ধার কাছে তেমন গুরুত্ব বয়ে আনে না। রবিবার অন্ধ গোলাপী মঠবাড়িয়া প্রতিদিনের পক্ষ থেকে ঈদে নতুন শাড়ি আর নাশতা তৈরির উপকরণ পেয়ে মহা খুশিতে দুই চোখে তার অশ্রু গড়িয়ে পড়ে। মঠবাড়িয়ার প্রথম অনলাইন পত্রিকা মঠবাড়িয়া প্রতিদিন দুস্থ কল্যাণ তহবিলের উদ্যোগে রবিবার অন্ধ গোলাপীর হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি ও খাদ্যসামগ্রী। ঈদে এই সহায়তা পেয়ে গোলাপী বলেন, বাবারে মুই খুব খুশি অইলাম। ঈদে নতুন শাড়ি কবে পরছি মনে নাই। এইবার ঈদের দিনে পরতে পারমু বইল্যা খুব খুশি লাগছে ।